পানি সম্পদ প্রতিমন্ত্রী'র পক্ষে বরিশালে কেক কেটে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন





জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি'র) মাননীয় মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর শুভ জন্মদিন উপলক্ষে বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে (১২ অক্টোবর) বৃহস্পতিবার প্রধান নির্বাচনী কার্যালয়ের দ্বিতীয় তলায় কেট কেটে উদযাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি মহোদয় এর পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান,সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ,  বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা প্রিন্স সরদার,আবদুল আলিম সহ নেতৃবৃন্দরা।

Comments