পটুয়াখালীর বাউফলে ফিলিস্তিনে মুসলিম হত্যা ও পবিত্র ভূমি মসজিদে আকসা বারবার দখল রকেট হামলার তীব্র প্রতিবাদ ও মিছিল

বাউফল প্রতিনিধি👉

পটুয়াখালীর বাউফলে ফিলিস্তিনে মুসলিম হত্যা ও পবিত্র ভূমি মসজিদে আকসা বারবার দখল  রকেট হামলার তীব্র প্রতিবাদ ও মিছিল:


 পটুয়াখালীর বাউফলে ফিলিস্তিনে মুসলিমদের উপর অন্যায় ভাবে অবৈধ রাষ্ট্র ইসরাইলের জবরদখল ও মুসলিমদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসের পুণ্যভূমি রক্ষায় ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অন্যায় অত্যাচার মুসলিম নিধন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদে বাউফল উপজেলার ইমাম কমিটির উদ্যোগে জুম্মার নামাজের পর একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উপজেলা চত্বরে এসে মিছিল শেষে ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন বাউফল উপজেলার ইমাম কমিটির সভাপতি মাওলানা আলহাজ্ব শাহজাহান (ইমাম ও খতিব কলেজ মসজিদ), সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ্ব আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ (ইমাম ও খতিব বাংলাবাজার মসজিদ), মাওলানা আবু তাহের(ইমাম ও খতিব থানা মসজিদ) প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলিমরা আমাদের ভাই।যে কারণে হৃদয়ে আমাদের ফিলিস্তিনের পূণ্যভূমি মসজিদে আকসা।আল-আকসা মসজিদ ফিলিস্তিনে। বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ। অসংখ্য নবীদের জন্মস্থান এই ফিলিস্তিন।
অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ। মুসলিমরা ফিলিস্তিনের স্থানীয় বাসিন্দা।
ইয়াহুদীরা ফিলিস্তিনের যবর দখলদার।এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ) এর সেই বিখ্যাত বাইতুল মাকদিস বিজয়ের ঘটনা। 
এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন। 
এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!! 
এই মসজিদে  ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে। পবিত্র কুরআনে সূরা ইসরার শুরুতেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন। 
হে আল্লাহ্... বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফিলিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আল্লাহুম্মা আমীন।

Comments