ঢাকা: ঘূর্ণিঝড় হামুন কেটে গেলেও আগামী দুইদিন থাকবে বাড়তি বৃষ্টিপাতের প্রবণতা। ফলে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।এতে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়া
অফিস জানিয়েছে, মঙ্গলবার (২৪ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা বর্ষা কেটে যাওয়ার পর
সর্বনিম্ন।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার (২৫
অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ
জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও
রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক/ঝোড়ো হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী
বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে.
কমতে পারে। ঢাকায় সূর্যোদয পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের
গতিবেগ থাকবে ১০-১৫ কিলোমিটার, অস্থায়ীভাবে দমকা আকারে ৪০-৫০ কিলোমিটার
পর্যন্ত ওঠে যেতে পারে।
তবে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে
বৃষ্টিপাত ফের কমে যারে। এদিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক
জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমক/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি
ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা
দেশে দিন এবং রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শুক্রবার
(২৭ অক্টোবে) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Comments